| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ

  • আপডেট টাইম: 09-06-2025 ইং
  • 173923 বার পঠিত
মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরা ও   স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার : করোনা  ভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় মেট্রোরেল ভ্রমণকারী যাত্রীসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে এই বার্তাটি প্রচার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


মূলত, মেট্রোরেলে প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সংক্রমণের ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, এবং প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী এমআরটি লাইন-৬ ব্যবহার করছেন প্রতিদিন হাজার হাজার যাত্রী।


এর আগে, ঈদের ফিরতি যাত্রায় সব যাত্রীকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।



রিপোর্টার্স২৪/এম/এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪