ঈদুল আজহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ৪ জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৬ বিলিয়নের ঘরে রয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। শুক্রবার থেকে এ দাম কার্যকরা হবে।
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য উপাচার্য খুঁজে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সে ঘোষণা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে সরকার।
রাজধানীর ভাটারা থানা এলাকায় ডলার ভাঙানোর কথা বলে ৩৭ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় চক্রের সদস্য ইকবাল হোসেন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার ভাটারা থানার মামলায় আসামি ইকবালকে রিমান্ড চেয়ে ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তা ফেরত ও পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এবারের ঈদযাত্রায় শতভাগ স্বস্তিদায়ক না হলেও যাত্রীদের কাছ থেকে খুব একটা বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলেও উপদেষ্টা জানান।
পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএইএ ও বিকেএমইএ দাবি করেছে, প্রায় শতভাগ কারখানায় মে মাসের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। বিজিএমইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকখাতে সর্বমোট চালু কারখানার সংখ্যা ২ হাজার ৯২টি (ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৫০টি এবং চট্রগ্রাম অঞ্চলে ৩৪২টি কারখানা)।
ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে শসা ও লেবুর দাম বেড়েছে। শসা ১০০ টাকা কেজি ও লেবু হালিতে ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ ভালো থাকায় সবজি ও মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠেছে। তবে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঈদের আর একদিন বাকি থাকলেও বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার উপস্থিতি কম। ফ
গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে আগুনে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত পুলিশ যানবাহনের জায়গায় নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ (জিপ) কেনা হবে। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা, যার মোট ব্যয় দাঁড়াবে ১৭২ কোটি টাকা।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল ও সড়কপথের পাশাপাশি নদীপথেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই। এই ভিড়ের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেছেন নারী-শিশুসহ ৫ যাত্রী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া বলেছেন, ‘কোরবানির দিন বিকেল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট, ১২ ঘণ্টার ভেতরে আমরা এ ময়লা পরিষ্কার করব। বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া।
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৬-৭ আগস্ট পর্যন্ত আটক ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। গতকাল বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম-সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।