| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে করোনায় আক্রান্ত আরও ৫ জন

  • আপডেট টাইম: 09-06-2025 ইং
  • 174098 বার পঠিত
দেশে করোনায় আক্রান্ত আরও ৫ জন

সিনিয়র রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।  সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন আক্রান্ত হয়েছেন। রোববার ও সোমবারের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪