যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক নেতা আশরাফুল আলমের (৩৮) কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দেন।
যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছের ঘের নিয়ে এক সালিশ বৈঠকে অংশ নিতে ডহর মশিহাটী এলাকার বারিধা গ্রামে যান তরিকুল ইসলাম। সালিশের এক পর্যায়ে কিছু বিষয় নিয়ে গোলোযোগ বাধলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে আহত করে।
২০২১ সালের ১৬ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে চলতি বছরের ২৭ এপ্রিল ওই ফলাফল বাতিল করে মোবাইল প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। মাস ঘুরতে এলেও সে গেজেট এখনও প্রকাশ করেনি ইসি।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে ২০ মে (মঙ্গলবার) সকালে শাকিল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ
দুই সপ্তাহেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা। লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এই আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় শিক্ষার্থীদের একাংশ।
যশোরে বোমা বিস্ফোরণে আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
নিজেদের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূলসহ বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। এর প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরেও। এ বন্দর দিয়ে গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬টি বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে
খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার কুশারডাঙ্গা গ্রামের মাইনুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশীদ
শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।
মাগুরায় আট বছর বয়সী আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় শনিবার (১৭ মে) ঘোষণা করা হবে। দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় ভিকটিমের স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।এ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য, আইনজীবী ও দেশবাসী
অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম মিলন, যিনি চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলিতেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার।
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় পরকীয়ার জেরে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যাচেষ্টা চালিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন মামুন আলী নামে এক যুবক