| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 17-05-2025 ইং
  • 316306 বার পঠিত
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু উপজেলার সুবলপুর গ্রামের দিনমজুর মো.মিন্টুর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, শিশু রতন সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে একা খেলা করছিলেন। খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় স্থানীয় ও আত্মীয় স্বজনরা পানি থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, তিনটা মেয়ে পর বড়ই আদরে একটাই ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোটা পরিবার।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় একটা অমৃত্যু মামলা করা হয়েছে।###



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪