| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 20-05-2025 ইং
  • 277907 বার পঠিত
অভয়নগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: অভয়নগর থানায় খবর দেয়

যশোর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে ২০ মে (মঙ্গলবার) সকালে শাকিল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে স্থানীয়রা একটি গাছে ওই যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অভয়নগর থানায় খবর দেয়।

নিহত শাকিল ৬ বছর আগে লক্ষ্মীপুর গ্রামের সোহেল দেওয়ানের মেয়ে সিনতিয়াকে বিয়ে করে স্ত্রী কে নিয়ে শ্বশুর বাড়িতে  বসবাস করতেন, তাদের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। নিহত বেক্তি শ্রমিক হিসাবে কাজ করতেন। 

এ বিষয়ে নিহতের স্ত্রী সিনতিয়া খাতুন জানান, আমার ভাসুরের বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরির অপবাদে আমাদের পারিবারিক ঝামেলা হচ্ছিল। 

গতকাল রাত ১০ টার দিকে আমার স্বামী মোবাইল ও ২ হাজার টাকা নিয়ে রাতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে এলাকাবাসী খবর দিলে আমরা এসে তাকে এ অবস্থায় দেখতে পাই। এলাকাবাসীর ধারণা এটা আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে। 

নিহত শাকিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত আমিনুর ইসলামের ছেলে। 

এ বিষয়ে অভয়নগর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  তার মৃত্যু কি ভাবে হয়েছে সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪