| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সম্প্রীতির অনন্য নিদর্শন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সিদ্ধাবাড়ি মেলা

প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে এই মেলাটি শুরু হয় এবং এক মাসব্যাপী চলে। তবে অন্যান্য ধর্মের মানুষদের কাছেও এটা তাদের নিজেদের মেলা। ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল নজিরের ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। সিংগাইর উপজেলার সাহরাইল এলাকায় ঠিক কবে থেকে এই মেলার সূত্রপাত তার সঠিক ইতিহাস জানে না কেউ।

বিস্তারিত...

আগুনে পুড়ে বন্ধুর মৃত্যু, কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়নগঞ্জে আগুনে পুড়ে মারা যায় যুবক সুহেল আহমদ। তার সঙ্গে আহত হয় আরেক যুবক আব্দুল হামিদ চৌধুরী। যে কিনা নিহত সুহেলের বন্ধু। ঘটনার প্রায় দশ মাস পর হামিদ সুস্থ হয়ে ফিরে বন্ধুকে হত্যার দায়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি এ কে এম শামীম ওসমানের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

বিস্তারিত...

হাজীগঞ্জের আজাদ সরকার হত্যা মামলার আসামী মোবারক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামী মোবারক কাজীকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। শুক্রবার (২৩ মে) আয়োজিত এই কর্মশালায় নাগরিকদের সংবিধানিক অধিকার ও বর্তমান আইনের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

ফরিদপুরে নদী পরিচ্ছন্নতায় ১২০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ

‘নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৃতপ্রায় লোহারটেক নদী পরিচ্ছন্ন করতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তরুণ স্বেচ্ছাসেবীরা। স্থানীয় তরুণদের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১২০০ স্বেচ্ছাসেবী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিস্তারিত...

খেক্কর-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক

ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, নিহত রাকিব ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। শুক্রবার (২৩ মে) উপজেলার ঠাকুরপুর এলাকায় সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

অস্বাস্থ্যকর বাতাস, তালিকায় আজ প্রথম ঢাকা

১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা

বিস্তারিত...

ধর্ম ভীরু কোন মানুষ অন্যকে আঘাত করতে পারে না- মিজানুর রহমান

কখনও কোন ধর্মের অনুসারী হয়ে ধর্ম ভীরু একজন মানুষ অন্যকে আঘাত করতে পারে না। এজন্য খেলাফত মজলিসের এক আওয়াজ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত।

বিস্তারিত...

সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুরে হেট্টিক

সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছে আদালত

বিস্তারিত...

বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, নিহত ২

শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

আড়াইহাজারে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বুধবার (২১ মে) সকালে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন।

বিস্তারিত...

চাঁদপুরে দুই খাবার তৈরী কারখানাকে জরিমানা

চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী, বিএসটিআই আইন লঙ্ঘন করায় মেসার্স মধু ফুড এন্ড অভিজাত কনফেকশনারী ও মেসার্স মির্জা সুইট এন্ড বেকারি মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, গ্রেফতার ৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার রাতে এজাহার ভুক্ত আসামী ও মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বিস্তারিত...

মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবীতে মানববন্ধন

বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

বিস্তারিত...

ভাঙ্গায় শিশু কার্ডের চাল জনপ্রতিনিধির পেটে

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত শিশু কার্ডের চাল দেওয়ার নামে স্বাক্ষর করার পর চাল না দিয়ে অসহায় শিশু পরিবারের সদস্যদের ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর আস্থাভাজন ও আশীর্বাদ পুষ্ট চেয়ারম্যানসহ একই পরিষদের জনৈক ইউপি সদস্য।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪