| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম: 22-05-2025 ইং
  • 258096 বার পঠিত
মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবীতে মানববন্ধন
ছবির ক্যাপশন: মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবীতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে সব ওষুদের দাম সরকার নির্ধারিত মূল্য করাসহ ৪ দফা দাবীতে মানবনবন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশকিছু কোম্পানী ওষুধের দাম নিজেদের ইচ্ছে মত নির্ধারণ করেন। এতে ক্রেতাদের সাথে ওষুধ বিক্রির দাম নিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় খুচরা ব্যবসায়ীদের। এজন্য ব্যবসায়ীরা ৪ দফা দাবী তুলেন। তাদের দাবীগুলো হলো, সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে, মেয়াদোর্ত্তীণ ওষুধ যথা সময়ের মধ্যে ফেরত নিতে হবে, ড্রাগ লাইসেন্সবিহীন কোন কোম্পানীর ওষুধ বাজারজাত ও সরবরাহ করা যাবে না এবং খুচরা দোকানীদের জন্য ওষুধের কমিশন বাড়াতে হবে। শিগগিরই তাদের এই দাবী মেনে না নিলে দোকানপাট বন্ধ করে দেয়াসহ আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ব্যববসায়ীরা।

মানববন্ধনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মাদারীপুর জেলা শাখার সাবেক সহসভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাওলাদার, মসিউর রহমান রিপনসহ জেলার ড্রাগ সিমিতির নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪