| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ, ইন্টারনেট সেবা বন্ধ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টংগীবাড়ী উপজেলার প্রায় দুই হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছে পড়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী টংগিবাড়ী মাল্টিমিডিয়া এন্ড কনস্ট্রাকশন সেন্টারের স্বত্বাধিকারী মানিক মিয়া (বাচ্চু মাঝি) শনিবার (৩১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে বাচ্চু মাঝির অভিযোগ।

বিস্তারিত...

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হিন্দুরাও জামায়াতের প্রার্থী হতে পারবেন : রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দু প্রার্থী দেয়ার বিষয়ে তিনি বলেন, জামায়াত জনগণের দল। হিন্দু-মুসলিম নির্বিশেষে সৎ ও যোগ্য হলে যে কেউই প্রার্থী হতে পারেন।

বিস্তারিত...

ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে মফিজ উদ্দিন ওরফে মজু মিয়ার খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ আটক ৪

গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৩১ মে) ভোররাতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত ‘কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে’র শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষায় মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মো. সাইফুল ইসলাম শাহীন।

বিস্তারিত...

দেশের মানুষ যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

মুজিবুর বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সকলের বিচার হওয়া উচিৎ। আমরা সরকারকে বলবো আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে।

বিস্তারিত...

গরুবাহী ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন এবং ২ টি গরুর মৃত্যু হয়েছে। আহত ২ জন কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৩১ মে) দুপুরএ রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এঘটনা ঘটে ।

বিস্তারিত...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে এক প্রবাসীর মাইক্রোবাসে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে

বিস্তারিত...

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

বিস্তারিত...

পায়ে হেঁটে ৩ কি.মি. খাল খনন কাজ পরিদর্শন গাসিক প্রশাসকের

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে মহানগরীর দীর্ঘতম ও প্রাচীন মোগর খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

বিস্তারিত...

ঈদকে সামনে রেখে গাজীপুরে বেড়েছে গরু চুরির হিড়িক

চুরি ঠেকাতে কোন কোন পাড়া মহল্লায় রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে গ্রামবাসী।প্রতি রাতে গরু চুরির ঘটনা ঘটলেও পুলিশের তৎপরতা নেই বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিরা

বিস্তারিত...

কালীগঞ্জে জামায়াতের আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে সূধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলামী।

বিস্তারিত...

ভাঙ্গায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ দিবস পালিত

শুক্রবার জুম্মা নামাজের পর পৌরসভার খন্দকার টাওয়ারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক আদর্শের উপর আলোকপাত করা হয়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪