নাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রথযাত্রা নিয়ে নির্দেশনা দেওয়া হয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাইকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার’ (টিএসইসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার (২৫ জুন) রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসইসির উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্টসহ একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া, তাদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪২ জন। বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান
গ্রেপ্তার এড়াতে নিজ বাসা ছেড়ে মগবাজারে একটি বাসায় আত্মগোপন করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের রাতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে যান
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম বলতে পারছি না।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দেওয়া পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঠালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ দিন পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার বেলা ১১টায় থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে জানা গেছে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে হয়রানি নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিক। তবে এক্ষেত্রে দুদক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই