রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চার হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদিন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।
সরকারি কাজে কক্সবাজার থাকাবস্থায় হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক হয়েছে ৩২৬ জন। নৌ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির প্রধান গেট বন্ধ করে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান কার্যালয়ে এই অবস্থা দেখা যায়
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডামি নির্বাচন আয়োজন করেছেন বলে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিকালে এ কথা বলেন তিনি
রাজধানীর বনানীতে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের একটি দল। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ১২ টায় বনানী থানার ১১ নম্বর রোডের পশ্চিম মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়
মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) মিন্টো রোডে ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২০ (ক) ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন