বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের মারধরের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ৩ জুন থেকে ২১ জুন, শনিবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল।
সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ এনেক্স ভবন ও মূল ভবনের বিভিন্ন এজলাস কক্ষে স্থানান্তর করা হয়েছে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ আরও কিছু দাবিতে নতুন বাজারে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এর অভিযোগ এসেছে
স্বৈরাচার সরকারের দোসর হিসেবে চিহ্নিত আরো ৩৯ আমলার অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য
শুক্রবার (২০ জুন) ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় ১০ জন, নাটোরে জাবি শিক্ষার্থীসহ চারজন ও লালমনিরহাটের পাটগ্রামে দু’জন ও মানিকগঞ্জের সিংগাইরে একজন নিহত হয়েছেন।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৫৭৯ জন। একদিনে মোট এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তামান্না আক্তার ইয়েসমান’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির শিকার হয়েছে দেশের তিনজন নাগরিকের মধ্যে একজন। আর ৩১.৬৭ শতাংশ নাগরিক সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ বা দুর্নীতির মুখোমুখি হয়েছে।
উপদেষ্টা বলেন, বিগত আট বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়; এটি অর্থনৈতিক, পরিবেশগত এবং ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
বউ মারা যাওয়ার পর একা হয়ে গিয়েছেলেন প্রবীণ ব্যবসায়ী। ফেসবুকে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণী নানা অজুহাতে ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি টাকা নিয়েছেন। কিন্তু এখন আর প্রবীণ ওই ব্যবসায়ীকে বিয়ে করবেন না তরুণী। সে বলছে, বাবার বয়সীকে কেন বিয়ে করব?
বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কাতে নিয়োজিত কন্টিনজেন্টের সদস্যগণকে ১২৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের স্কুলে যাওয়া উচিত, মোটর গ্যারেজ, ইটভাটা, বাসা বা দোকানে কাজ করা নয়। শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে।
সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালন করব।’