| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, নিহত এক

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 129438 বার পঠিত
মিরপুরে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, নিহত এক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:  রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪