পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি পুলিশ সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমদুল হক। তিনি বলেছেন, সমন্বিতভাবে পূর্বাভাসের কাঠামো শক্তিশালী করতে আন্তঃসংস্থাগত সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল করা না হলে বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে আবারও বিক্ষোভ সমাবেশ করার কথা জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনের শুরুতে এমন মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রায় ৯ বছর আগে রাজধানীর গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে
অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তার সঙ্গে আছেন শাহ আলী থানার সদস্যসচিব পারভেজসহ আট থেকে দশ জন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান এ সভায় সভাপতিত্ব করেন।
প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সাকিব ছাড়াও আরও ১৪ জনকে আসামি করা হয়েছে মামলায়।
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৪০ কোটি ২৬ লাখ ৯৫ হাজার টাকা।
অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন
জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার সেনা সদরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার সেনা সদরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে তার আইনজীবী দুদকে চিঠি লিখল কেন? টিউলিপ মন্ত্রিত্ব ছাড়লেন কেন?