এর আগে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় গত ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।
বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তথা ২৯ জানুয়ারী ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।
এ স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।
চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে গত সাত মাসে অন্তত ২২০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি....
চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ মে) সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হত্যাচেষ্টা ও চাঁদা দাবির মামলায় এক আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে আওয়ামী লীগের দালাল বলে তকমা ও গালিগালাজ করে হেনস্থার অভিযোগ উঠায় চার বিএনপিপন্থি আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (১৮ মে) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়।
শনিবার গ্রেপ্তার হওয়া নাইমুলের মুক্তি ও অন্যান্য দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা শেষে চাকরিচ্যুত সেনা সদস্যরা বেরিয়ে যান।
ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদ’। শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে আগ্রহী নন জানিয়ে অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও চলমান কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভরত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা
রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ৮টা ১০ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার ফাঁদ পেতে বাসায় ঢুকে গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে জুস খাইয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছেন প্রতারক দুই নারী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনায় ওই বাসার ভুক্তভোগী গৃহকর্ত্রী লুৎফা বেগম (৬৫) ও গৃহকর্মী স্বরূপা বেগমকে (৪০) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।