| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মে মাসে বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 19-05-2025 ইং
  • 294633 বার পঠিত
মে মাসে বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্টাফ রিপোর্টার :

চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গার্মেন্টস কর্মীদের বোনাস মে মাসের ভিতর দিয়ে দিতে হবে। বেতন ১ থেকে ৩ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে।

‘ঈদ সামনে রেখে কোনো বাস-ট্রেন-নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও।’

উপদেষ্টা বলেন, ‘মানুষের নানা দাবি থাকবেই। আমরা আহ্বান করব, সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করেন। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সে দাবির জন্য দাড়ান। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা না করেন।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪