জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গতকাল মঙ্গলবার একটি অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। সেখানে একটি রাজনৈতিক দলের পরিচয়ে কতিপয় স্থানীয় সন্ত্রাসী একটি কারখানায় জোরপূর্বক প্রবেশ করে চাঁদা দাবি করে এবং পরবর্তীতে কারখানার কর্মকর্তাদের মারধর করে।
আমরা উদ্বেগের সঙ্গে সরকারকে মনে করিয়ে দিতে চাই, আয়কর আইন ২০২৩-এ অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে কালো টাকা বৈধ করার তিনটি বিধান এখনো বিদ্যমান।
ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য ওয়েব পোর্টাল “পেনশনার সল্যুশন” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে ওয়েব পোর্টালটি উদ্বোধন করেন।
গত ১৫ এপ্রিল থেকে গ্রীষ্ম কালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ব্যাংকের সংশোধিত হালনাগাদ তথ্য থেকে রেমিট্যান্স প্রবাহের এমন চিত্র উঠে এসেছে।
এ সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সবার সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আদেশের জন্য বুধবার (২১ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে অনেক কাজ আছে। সেসময় আমরা দেখব কতটুকু তাদের দাবি নেওয়া যায়।
বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি, বন সংরক্ষণ ও টেকসই উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়। বাংলাদেশের উচ্চাভিলাষী নবায়নযোগ্য শক্তি নীতির প্রশংসা করে নরওয়েজিয়ান দল।
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।
সরকার সম্প্রতি এনবিআর ভেঙে দুটি নতুন সংস্থা-রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ—গঠনের সিদ্ধান্ত দিলে এর প্রতিবাদে কলমবিরতির ঘোষণা দেন এনবিআর কর্মকর্তারা। এর ফলে দেশের রাজস্ব আদায় প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার (১৯ মে) বিষয়টি ফোনকলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলকে
আমরা চাই, কেউ আসলেই যদি কোনো অপরাধ করে থাকেন, সেটার বিচার হওয়া উচিত। কিন্তু বিচারে প্রমাণিত হওয়ার আগে সবাই নির্দোষ।