| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু আক্রান্ত আরও ৪৭ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 372743 বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত  আরও  ৪৭ জন হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: ডেঙ্গু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।


শনিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাতজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন ডেঙ্গু রোগী।


চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৯৭২ জন। আক্রান্তদের মধ্যে ৬০.৪ শতাংশ পুরুষ এবং ৩৯.৬ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭০৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪