| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২০৪ জন

  • আপডেট টাইম: 04-07-2025 ইং
  • 118308 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২০৪ জন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪