| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ঢাবিতে সনাতনী জাগরণ জোটের প্রতিবাদ

  • আপডেট টাইম: 04-07-2025 ইং
  • 106882 বার পঠিত
চবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ঢাবিতে সনাতনী জাগরণ জোটের প্রতিবাদ
ছবির ক্যাপশন: চবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ঢাবিতে সনাতনী জাগরণ জোটের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় কুশল বরণের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানায় সনাতনী জাগরণ জোট।

কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন। শুক্রবার পদোন্নতির সাক্ষাৎকার দিতে এলে উপাচার্যের দপ্তরে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, ‘দেশে আজ সর্বত্র মবতন্ত্র বিরাজ করছে, দেশে কোথায় আইনের শাসন নেই। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না।’

সুমন কুমার বলেন, ‘কুশল বরণকে যে ঘটনায় মামলার আসামি করা হয়েছে, তখন তিনি আমাদের সঙ্গে শাহবাগে আন্দোলনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মবতন্ত্র সৃষ্টি করে উপাচার্যের অফিস কক্ষে তাঁকে মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’

বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র বলেন, ‘আগে শুনতাম মগের মুল্লুক আর এখন দেখছি মবের মুল্লুক। এমনভাবে মব হচ্ছে, তা দেখে মনে হচ্ছে, সরকার দেশ চালাতে ব্যর্থ।’

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাজন কুমার বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থতার দায়ে যেভাবে দেশ ছেড়েছে, মনে হচ্ছে আপনাদেরও সেই পথে যেতে হবে। মব অত্যাচার বন্ধ করতে না পারলে দ্রুত পদত্যাগ করে বিদায় নিন। অন্যথায় আপনাদেরও আওয়ামী লীগের মতো অবস্থা হতে পারে।’

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪