| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ছে সংক্রমণ, চাপ বাড়ছে হাসপাতালে

জুনে করোনায় ২২ ও ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 121758 বার পঠিত
জুনে করোনায় ২২ ও ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: জুনে করোনায় ২২ ও ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক:

চলতি বছরের জুন মাসে দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনে করোনায় ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ।

জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন, যেখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ৪২ জন।

অন্যদিকে, জুন মাসেই করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন হলেও মৃত্যু হয়েছে ২২ জনের, যা পুরো বছরেই হয়নি। গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ওমিক্রনের উপধারা JN.1-এর নতুন সাব-ভ্যারিয়েন্ট XFJ ও XFC।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও অসচেতনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪