| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত সারাদেশের মানুষ: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 03-05-2025 ইং
  • 370964 বার পঠিত
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত সারাদেশের মানুষ: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সোমবার (৫ মে) একটি বিশেষ বিমানে কাতারের রয়েল অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


তিনি বলেন, এনিয়ে দলের সবাই উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে সারাদেশের মানুষ প্রস্তুত। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া।


শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে।


বিএনপি মহাসচিব আরও বলেন, ভালো পরিবেশ ও পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় নেত্রীর শারীরিক পরিস্থিতির এ উন্নতি হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।


বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা যেন কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই পাশে দাড়িয়ে হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে দাড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।


রিপোর্টার্স২৪/রিয়াদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪