আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজরা নেই। ফলে এবারের কোরবানির গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই। এ ছাড়া গরুর সরবরাহ বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর বাজারে দামও কিছুটা কমেছে।
ঈদুল আজহায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। ফলে ঢাকার প্রায় সব বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও ট্রেন স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়। কিন্তু বাস না পেয়ে অনেককে বসে থাকতে হয়েছে সড়কের পাশে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার (৪ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মালামাল, পাসপোর্ট ও অর্থ বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ময়মনসিংহ থেকে আসা গরু ব্যবসায়ী মঞ্জু মিয়া বলেন, বছরজুড়ে গরু লালন-পালন করেছি। ঢাকায় এনে একটু ভালো দাম পেলে কষ্ট সার্থক হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে ইলেভেন শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে না বলে মনে করছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সভাপতি জাভেদ আখতার।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খুব শিগগিরিই ফিরে পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সদস্য।
সাক্ষাৎকালে হাইকমিশনার কুক প্রফেসর ইউনূসকে রাজা চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন জানান। ‘এটি একটি বড় সম্মান’- এই পুরস্কার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ গুম, খুন, টেন্ডার বাণিজ্য ও নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও যদি আওয়ামী লীগের পথে হাঁটে তাহলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না।
মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ পদক, ২০২৪ প্রদানের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
আজাদ মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যারা এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লুইস বলেছেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত।