| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব

  • আপডেট টাইম: 04-06-2025 ইং
  • 185641 বার পঠিত
গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা গুম হয়েছেন, তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কী কী, তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, র‌্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত। র‌্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‌্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।

তিনি আরও বলেন, গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে যাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনে র‌্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে বলে জানিয়েছেন প্রেস সচিব।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪