| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাতিয়ায় ট্রলার ডুবি : নিহত ২, নিখোঁজ ২

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক রোহিঙ্গা নারীসহ ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮) ও এক রোহিঙ্গা শিশু এখনো নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

ষড়যন্ত্র করে লাভ নেই, মনে রাখবেন বিএনপি জনগণের দল: ডা. জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। আজ শনিবার (৩১ মে) বিকেলে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আয়োজনে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বেকারত্ব কমাতে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতিতে ফিরতে হবে : চসিক মেয়র

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের যে পথ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে পথে হাটলে দেশের বেকারত্ব হ্রাস পাবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

মেঘনায় ট্রলার ডুবি; এক জনের মৃত্যু, পুলিশ সদস্যসহ নিখোঁজ ৩

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরবর্তীতে একজন মারা যান। জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলামসহ (২৮) এখনো ৫জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে উপজেলার করিম বাজার এলাকায় ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো- ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ইয়াছিন চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। অপরজন আলিফা আক্তার সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে।

বিস্তারিত...

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না: ইঞ্জি.শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিস্তারিত...

হাতিয়ায় নিম্নচাপে ১২৫ ঘর ক্ষতিগ্রস্ত, নোয়াখালী শহরে জলাবদ্ধতা চরমে

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১শত ২৫টি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে জেলা শহর মাইজদীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা চরমে পৌঁছেছে।

বিস্তারিত...

নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ শুরু

নিম্নচাপের কারণে টানাতিন দিন বন্ধ থাকার পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে জেলা সদরসহ সারা দেশের নৌযান চলাচল শুরু হয়েছে

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার (৩০ মে) বাদ আসর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে

বিস্তারিত...

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয় : সংস্কৃতি উপদেষ্টা

জিয়াউর রহমানকে বিএনপি একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন

বিস্তারিত...

টর্চ লাইটের আলো জ্বালিয়ে হর্ন বাজিয়ে এলো ট্রেন

টর্চ লাইটের আলো জ্বালিয়ে চললো ট্রেন। বাজাতে হলো টানা হর্ন। রুদ্ধশ্বাস এ যাত্রা সিলেট-আখাউড়া রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্বে চলাচল করে

বিস্তারিত...

সাগরের উত্তাল ঢেউয়ে উপকূলে উঠে গেল চারটি জাহাজ

নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি নৌযান তীরে উঠে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়। চট্টগ্রাম বন্দরের জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো- মারমেইড-৩ ও নাভিমার-৩। এর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ টাগবোটের সাহায্যে এটি আনা-নেওয়া করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিস্তারিত...

মেঘনার জোয়ারে লক্ষ্মীপুরে ২০ গ্রাম প্লাবিত: ২৪ ঘণ্টা পর ফেরি চললেও লঞ্চ বন্ধ

নিম্নচাপের প্রভাবে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪