ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটার হতে আসা এক দালালসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটকরা হলেন, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২২নম্বর ক্যাম্পের ৩৯৫ রুমের আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) ও সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওর কোট গ্রামের স্বর্ণকার বাড়ির মৃত শফিকুল্লার ছেলে মো. বেলায়েত হোসেন (৪৩। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের মামলায় কাপড় সরবরাহের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ভাই তারিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালত এ আদেশ দেন। একই মামলায় তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমান নামে আরও দুই আসামিকেও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে ১৪-১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির (জাপা) ব্যানারে এ আয়োজন করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে “অবমাননাকর বক্তব্য” দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ
অভিনব কৌশলে পিকআপের পাটাতনের নিচে মাদকদ্রব্য গাঁজা পরিবহণ করছিল তারা
চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বাসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্রাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ও আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ সদস্য সাইফুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে হাতিয়ার দরবেশ বাজার সংলগ্ন চর নঙ্গোলিয়ার নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২ জুন) সকালে শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।
লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় আরমান হোসেন ভূঁইয়া নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নিউ হোস্টেল মসজিদের পশ্চিম পাশের খালে (২০২১-২২) অর্থবছরে সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৬৮ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় সেতু। কিন্তু দুইপাশের সংযোগ সড়ক না থাকায় গেল সাড়ে তিন বছরেও পারাপার হতে পারেনি কেউ। খাম্বার মতো শুধু দাঁড়িয়ে থাকা সেতুটি কোনো কাজেই আসছে না। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনকে (৮) পিটিয়ে হত্যার ঘটনায় মামলার দ্বিতীয় আসামি অধ্যক্ষ বশির আহমদসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে