| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারার পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত

বিস্তারিত...

দ্বিতীয় টেস্ট : শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হার বাংলাদেশের

চতুর্থ দিনে ৫.৪ ওভার টিকেছে বাংলাদেশের ইনিংস। এর মধ্যে ১৮ রানে বাকি ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো তারা।

বিস্তারিত...

দুই ইনিংসে ব্যর্থতা, হারের কবলে বাংলাদেশ

গলে প্রথম টেস্টে লড়াকু পারফরম্যান্সের পর কলম্বোতে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হার এখন খুব একটা দূরের বাস্তবতা নয় নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

বিস্তারিত...

সাবেক ক্লাবের আচরণে হতাশ এমবাপে, তুললেন ‘মানসিক হয়রানির’ অভিযোগ

পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিলিয়ান এমবাপের, তবে পুরোনো ক্লাবের সঙ্গে বিরোধ এখনও চূড়ান্তভাবে শেষ হয়নি। সম্প্রতি সাবেক এই ক্লাবের বিরুদ্ধে ‘মানসিক হয়রানির’ অভিযোগ এনেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

বিস্তারিত...

বাংলাদেশ সিরিজের জন্য চমক রেখে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

চলমান টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শুক্রবার ১৬ সদস্যের চমকপ্রদ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিস্তারিত...

তাইজুলের ৫ উইকেট, ৪৫৮ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়ে ২১১ রানের লিড তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একাই লড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিয়েছেন ৫ উইকেট। দিনের শুরুতে ২ উইকেটে ২৯০ রানে খেলা শুরু করে শ্রীলঙ্কা।

বিস্তারিত...

১৫৪ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা

গল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে স্পিন আক্রমণে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগের দিন শক্ত অবস্থানে থাকা শ্রীলঙ্কা এদিন সকালের সেশনে ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১১ রান। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ এখন ৬ উইকেটে ৪০১। লিড ১৫৪ রানের।

বিস্তারিত...

চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন আর্চার

হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ১৫ জনের দল ঘোষণা করে দিলো বেন স্টোকসরা। চার বছর পর দলে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। দ্বিতীয় সারির পেসারদের নিয়েই প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর্চার ফেরায় চিন্তা বাড়ছে ভারতের।

বিস্তারিত...

লঙ্কানদের ১৯৪ রানের জুটি ভাঙলেন নাঈম, সেঞ্চুরিবঞ্চিত চান্দিমাল

কিছুতেই কিছু হচ্ছিল না। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটের জুটিটি বড় করেই যাচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা ১৯৪ রানের জুটি ভেঙেছেন নাঈম হাসান। দিনেশ চান্দিমালকে সেঞ্চুরিবঞ্চিত করেছেন ডানহাতি টাইগার স্পিনার।

বিস্তারিত...

আল নাসরে রোনালদোর নতুন চুক্তি কয় বছরের

মাত্র এক মাস আগেও ইনস্টাগ্রামে নিজের কোটি ভক্তকে রোনালদো বলেছিলেন, “এই অধ্যায় শেষ। গল্পটা, এখনো লেখা বাকি।” অনেকেই ভেবেছিলেন, সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার পথচলা বুঝি শেষ। কিন্তু বাস্তবতা হলো, নতুন করে চুক্তি নবায়ন করে সেই অধ্যায়ে তিনি যোগ করলেন আরেকটি রোমাঞ্চকর পর্ব।

বিস্তারিত...

বাংলাদেশি বোলারদের অসহায় বানিয়ে আবারও সেঞ্চুরি নিশাঙ্কার

গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রান করে জয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাল্টা ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ইনিংসে সেই সম্ভাবনা উবে গেছে সফরকারীদের। শেষ পর্যন্ত গল টেস্ট হয়েছিল ড্র।

বিস্তারিত...

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

ক্লাব বিশ্বকাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় পা রাখে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে গ্যালারির এক মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা—৯৮ বছর বয়সী এক বৃদ্ধা প্ল্যাকার্ড হাতে মেসিকে বিয়ের প্রস্তাব দেন!

বিস্তারিত...

হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

দুই পা দিয়ে খেলার মঞ্চ গড়তে গড়তে হঠাৎ থেমে গেল এক তরুণ ফুটবলারের স্বপ্নযাত্রা। মাত্র ১৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন আর্জেন্টিনার সম্ভাবনাময় মিডফিল্ডার কামিলো নুইন। হাঁটুর অস্ত্রোপচারের সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বিস্তারিত...

রিভিউয়ে বাজিমাত, লাঞ্চের পরই জুটি ভাঙলেন তাইজুল

কলম্বো টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৪৭ রানে অলআউট করে বিনা উইকেটে ৮৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা। বিরতির আগে ২১ ওভার বল করেও ওপেনিং জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪