| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনের শুরুতে দেড় শ করা নিশাঙ্কাকে ফেরালেন তাইজুল

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 117514 বার পঠিত
দিনের শুরুতে দেড় শ করা নিশাঙ্কাকে ফেরালেন তাইজুল
ছবির ক্যাপশন: দিনের শুরুতে দেড় শ করা নিশাঙ্কাকে ফেরালেন তাইজুল

স্পোর্টাস ডেস্ক: 

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৪৬ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা। আজ শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দেড় শ রান পূর্ণ করেছেন লঙ্কান ডানহাতি ব্যাটার। তবে নিশাঙ্কাকে এরপর আর বেশি এগোতে দেননি তাইজুুল ইসলাম।

দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।

তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৮৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৩০৮ রান। প্রবাত জয়সুরিয়া ৮ আর ধনাঞ্জয়া ডি সিলভা ৩ রানে অপরাজিত। প্রথম ইনিংসে লঙ্কানদের লিড এখন ৬১ রানের।

২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪