ইসরায়েলের সঙ্গে হামলায় ১২ দিনের যুদ্ধে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র।
সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ব্যবহার করার পর ইসরাইলকে সহায়তা করার জন্য সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ওপর থেকে ইরানের বিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে ইউএসএইডের বাজেট কমিয়ে আনছে, যার যৌক্তিকতা হিসেবে দেখানো হচ্ছে ‘অপ্রয়োজনীয় খরচ কমানো’।
জেনারেশন জেড (যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছে) এর প্রায় ৪০% আমেরিকানই তাদের দেশকে নিয়ে গর্ব অনুভব করেন। অন্যদিকে, মিলিনিয়ারস (১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মানো) এর প্রায় ৬০% এবং বয়স্ক প্রজন্মের ৭০% এর বেশি মানুষ গর্বিত।
যুক্তরাষ্ট্র নতুন করে হামলার পরিকল্পনা পুরোপুরি বাতিল না করলে ইরান কোনো আলোচনা শুরু করবে না। বিবিসিকে এমনটাই জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি। মাজিদ তাখত-রাভানছি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে জানিয়েছে, তারা আলোচনায় ফিরতে চায়। কিন্তু আলোচনা চলার মধ্যেই আর হামলা হবে কি না, সেই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে’ ওয়াশিংটন এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি।
ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একইসঙ্গে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
সিএনএন : জাতিসংঘের পরমাণু কর্মসূচিবিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, তেহরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা সোমবার (৩০ জুন) জানিয়েছে, জুন মাসে ২ লাখ ৩০ হাজারেরও বেশি আফগান ইরান ছেড়েছে। যাদের বেশির ভাগকেই বহিষ্কার করা হয়েছে। তেহরানের নির্ধারিত সময়সীমার আগেই তারা ইরান ত্যাগ করেছে বলে জানা গেছে।
বিশ্বব্যাপী অস্থিরতা ও বৈদেশিক সহায়তার পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান হাওলিয়াং জু।
মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ এর আওতায় আটক করা হয়েছে।
রোববার রাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিরাট আকাশ হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, কমপক্ষে ছয়জন, যার মধ্যে একটি শিশুও রয়েছে, আহত হয়েছে। মস্কো মোট ৫৩৭টি আকাশ অস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে ৪৭৭টি ড্রোন ও ডিকয় এবং ৬০টি ক্ষেপণাস্ত্র ছিল।
নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন। আর সম্ভাব্য ওই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এবং মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানে টানা মৌসুমি বৃষ্টি ও হঠাৎ বন্যায় কয়েক দিনের ব্যবধানে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ