| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে রাশিয়া

চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া।

বিস্তারিত...

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিস্তারিত...

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, কোনো অগ্রগতি হয়নি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় ‘একটুও অগ্রগতি’ হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন গড়ে ৪০ জনের আত্মহত্যা

‘কোরিয়া ফাউন্ডেশন ফর সুইসাইড’-এর প্রাথমিক তথ্য অনুসারে, ২০২৪ সালে মোট ১৪ হাজার ৪৩৯টি আত্মহত্যার ঘটনা রিপোর্ট করা হয়েছিল। দৈনিক গড়ের হিসাবে যা ৩৯.৫টি। তথ্য আরো বলছে, ২০২৪ সালে প্রতি ১ লক্ষ কোরীয় অধিবাসীদের মধ্যে ২৮.৩ জন আত্মহত্যা করেছেন।

বিস্তারিত...

গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল

ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজা ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও ছয়গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। তিনি জানান, গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে। এতে সহায়তাকারী অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী।

বিস্তারিত...

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ৬টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

বিস্তারিত...

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা।

বিস্তারিত...

বরখাস্ত হওয়া থাইপ্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংককে তেরো সদস্যের থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার শপথ হয়েছে। গেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবারের এই সদস্যকে।

বিস্তারিত...

জাপানের দ্বীপে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের

জাপানের দক্ষিণাঞ্চলে দুর্গম তোকারা দ্বীপপুঞ্জে দুই সপ্তাহের মধ্যে ৯০০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছে দ্বীপপুঞ্জের বাসিন্দারা

বিস্তারিত...

৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল কাঠের নৌকা

ইন্দোনেশিয়ার বালি প্রণালীতে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আর ৩৮ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, বহু দেশে ‘রেডঅ্যালার্ট’

ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

বিস্তারিত...

গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪