| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম কমছে

দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধের দাম

বিস্তারিত...

গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল সাড়ে তিনটায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিস্তারিত...

ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক লাগবে না

নতুন প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে

বিস্তারিত...

বাজেটে বাড়ছে ভাতা, টিসিবির আওতায় আরও ৫ লাখ পরিবার

নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বয়স্ক, বিধবা, মহিলা, প্রতিবন্ধী ভাতা এবং মা ও শিশু সহায়তা বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগী আরও ৫ লাখ পরিবার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিস্তারিত...

বাজেটে জুলাই আন্দোলনে নিহত পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি টাকা

নতুন অর্থবছরে জন্য বাজেটে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

বিস্তারিত...

জ্বালানি তেলে আমদানি শুল্কহার কমছে

বিশ্ববাজার থেকে অপরিশোধিত ও পরিশোধিত (ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেন) তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে যে দামেই আমদানি করুক, নির্ধারিত মূল্যের (ট্যারিফ ভ্যালু) ওপর শুল্ক দেয় বিপিসি। জ্বালানি তেলের কেনা দামের ওপর (ইনভয়েস ভ্যালু) আমদানি শুল্ক আদায়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এতে বিপিসির খরচ বেড়ে যাওয়ার কথা। তাই খরচ একই রকম থাকতে আমদানি শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে।

বিস্তারিত...

বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

নতুন অর্থবছরের বাজেটে ঘাটতির পরিমাণ নির্ধারিত হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। সোমবার (২ জুন) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

বিস্তারিত...

নতুন অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ।

বিস্তারিত...

করমুক্ত সীমা পার হলেই গুণতে হবে ৫ হাজার টাকা

করমুক্ত সীমা পার হলেই যেকোনো এলাকার করদাতাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা গুণতে হবে। তবে নতুন করদাতার জন্য এই পরিমাণ এক হাজার টাকা ঠিক করা হয়েছে।

বিস্তারিত...

মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুমা (২৫)। নিহত অন্য ব্যক্তির (৪০) পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (২ জুন) সকালের দিকে নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

আ. লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত বাক্কা গ্রেপ্তার

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রোববার (১ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শিশুর পর্নোগ্রাফি প্রস্তুত ও প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

বিস্তারিত...

যেসব কারণে বাজেটে মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার। এর প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, যা মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ।

বিস্তারিত...

চলতি জুনেই মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে : অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে সরকারের ধারাবাহিক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করায় এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে।

বিস্তারিত...

প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবছরের (২০২৪-২৫) চেয়ে এ খাতে ৩ হাজার ৪১৬ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এ নিয়ে হতাশ খাতসংশ্লিষ্টরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪