| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সে‌প্টেম্বরের ম‌ধ্যে ৭ শতাংশে নাম‌বে মূল্যস্ফী‌তি : গভর্নর

আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফী‌তি ৭ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে মূল্যস্ফী‌তি কমলে সুদহারও কমানো হবে বলেও জানান তিনি।

বিস্তারিত...

এটা বাস্তবসম্মত বাজেট: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে বাজেট ঘোষণা করেছেন এটা বাস্তবসম্মত বাজেট। এটা সম্পূর্ণ বাস্তবায়ন হবে। মঙ্গলবার (০৩ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বিস্তারিত...

সরকারি চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি : ইসি

সরকারি যেকোনো পদে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যান্য কাগজপত্রের সঙ্গে এনআইডি বাধ্যতামূলক করার পাশাপাশি জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ইসি। মঙ্গলবার (৩ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।

বিস্তারিত...

৯৯৯-এ ফোন, রেলস্টেশনে সন্তান প্রসবের পর মা-শিশু হাসপাতালে ভর্তি

যশোরের কোতোয়ালী থানাধীন রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসবের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ফোনে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মা ও শিশুকে। মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিস্তারিত...

জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন চাকরিরত ও পেনশনভোগীরা

আগামী এক জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে নূন্যতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা দেবে সরকার। প্রদেয় হবে। মঙ্গলবার (০৩ জুন) অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

পুশইন করে ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: কাদের গনি চৌধুরী

কাদের গনি চৌধুরী বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন বহির্ভূতভাবে বাংলাদেশে পুশইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়

বিস্তারিত...

জুলাই সনদে কী থাকবে তা এখনই নির্ধারণ করতে হবে: আলী রিয়াজ

রাজনৈতিক সংস্কারের সম্ভাব্য নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ (৩ জুন) শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশনের বহুল প্রতীক্ষিত বিষয়ভিত্তিক সংলাপ। এই আলোচনার সূচনাবক্তব্যে কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ তৈরি করতে যাচ্ছি, সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না— আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বিস্তারিত...

মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়

বিস্তারিত...

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি

বিস্তারিত...

ঈদকে সামনে রেখে সার্বিক নিরাপত্তায় যেসব প্রস্তুতি নিয়েছে র‌্যাব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন, জনসমাগম এবং অনলাইন লেনদেনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে মঙ্গলবার (৩ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী

বিস্তারিত...

মে মাসে ১৮৪ জনকে নির্যাতন, ৩১ শিশু ধর্ষণের শিকার

গত মে মাসে ৭৫ শিশুসহ ১৮৪ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ করা হয়েছে ৩১ শিশুসহ ৪৫ জনকে।

বিস্তারিত...

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের

মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

বিস্তারিত...

বাজেটে স্বাস্থ্যখাতে বেড়েছে বরাদ্দ, খরচের সক্ষমতা নিয়ে সংশয়

৫৪ বছরেও দেশে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠেনি। শেষ নেই সংকটের। চিকিৎসার ব্যয়ের ৬৪ ভাগই যায় ব্যক্তির পকেট থেকে। অথচ দেশে সরকারি হাসপাতাল প্রায় সাতশ। স্বাস্থ্যখাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। তারপরও, প্রতি বছর বাজেটের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪