| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

ঢাকাসহ দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

প্রশ্ন উঠেছে শহীদ পরিবারের— এক বছর পর মনে পড়লো!

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু ও শহীদ পরিবারগুলোর স্বীকৃতি প্রদানের। একই সঙ্গে রাজনৈতিক সংস্কার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

বিস্তারিত...

এনসিপির কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে নতুন রাজনীতির সূচনা:শফিকুল আলম

টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি নতুন রাজনীতির সূচনা। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত তিনজন ফেরত এসেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছেন জানিয়ে প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরও এই অভিযোগে আটক হয়ে যাঁরা ফেরত আসবেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে।- খবর প্রথম আলোর।

বিস্তারিত...

বাংলাদেশি শ্রমিক নিয়ে গড়া আইএসের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি মালয়েশিয়ার পুলিশের

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানালেন দেশটির পুলিশ প্রধান। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত তিন মাসে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। আটককৃতরা বাংলাদেশ ও সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের অর্থায়ন করতো বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

তেজগাঁওয়ে ডাকাতির ১ লাখ ৩০ হাজার রিয়ালসহ গ্রেপ্তার ৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেট সংলগ্ন মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ডাকাতির ঘটনায় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

শ্রীলঙ্কার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগাতে কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিস্তারিত...

জনগণের টাকা নয়, সেবাই আমাদের উদ্দেশ্য : ধর্ম উপদেষ্টা

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি' চলতি বছরের হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে এমন মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিস্তারিত...

পালিয়ে যাবে না, এমন কাউকে ভোট দিন : জ্বালানি উপদেষ্টা

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জ্বালানি উপদেষ্টা এমন কাউকে নির্বাচিত করার আহ্বান করেছেন যিনি পালিয়ে না গিয়ে নিজের জায়গায় অবস্থান করবেন।

বিস্তারিত...

সরকারি কর্মকর্তা-শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ৩) ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

বিস্তারিত...

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড

শুক্রবার (৪ জুন ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থান নেন এবং রাস্তা ব্লকেড করেন।

বিস্তারিত...

দুর্ঘটনায় রক্তাক্ত সড়ক, ৬ মাসে প্রাণ গেল ২৭৭৮ জনের

সারাদেশে গত ছয়মাসে ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭ হাজার ৮২৬ জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এমনটাই বলছে গবেষণা সংস্থা সেভ দ্য রোড। কারণ হিসেবে উঠে এসেছে, সড়কে বাইক লেন না থাকা, বেপরোয়া রাইড শেয়ারিং, ৩৫০ সিসিসহ দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল লাইসেন্সবিহীনভাবে পরিচালনা এবং প্রায় আড়াই লাখ অনুমোদনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খল চলাচল।

বিস্তারিত...

মিথ্যাচার-ভিত্তিহীনতার প্রতীক হয়ে উঠেছেন রনি: প্রেস সচিব

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বিস্তারিত...

অভিযুক্তরা শনাক্ত, গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে

রাজধানীর বনানীতে জাকারিয়া হোটেলে দল র্বেঁধে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪