| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁওয়ে ডাকাতির ১ লাখ ৩০ হাজার রিয়ালসহ গ্রেপ্তার ৬

  • আপডেট টাইম: 04-07-2025 ইং
  • 119206 বার পঠিত
তেজগাঁওয়ে ডাকাতির ১ লাখ ৩০   হাজার রিয়ালসহ  গ্রেপ্তার ৬

 সিনিয়র রিপোর্টার : রাজধানীর  তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেট সংলগ্ন মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস  ডাকাতির ঘটনায় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. আরিয়ান (১৯), মো. সাব্বির হোসেন (২০), মো. জাহিদুল ইসলাম সোহাগ (২৫), মো. জয় (২৩) ও মো. বিজয় (২০)। তাদের কাছ থেকে  তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

শুক্রবার পুলিশ জানায়, ১ জুলাই সন্ধ্যায় মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল রাজধানীর গ্রিন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত এই ছয়জনকে গ্রেপ্তার করে।

এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চার লাখ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪