| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২ পুলিশ নিহত, আহত ২

  • আপডেট টাইম: 12-05-2025 ইং
  • 354566 বার পঠিত
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২ পুলিশ নিহত, আহত ২
ছবির ক্যাপশন: পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২ পুলিশ নিহত, আহত ২

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশওয়ারে আত্মঘাতী হামলায় দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে আরও দুইজন। রোববার (১১ মে) আত্মঘাতী হামলা হয়। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায়। হামলা নিরসনে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানও জোরদার করেছে। তবে কোনোভাবেই থামছে না হামলা। 

পেশওয়ারে ক্যাপিট্যাল সিটি পুলিশ কর্মকর্তা কাসিম খান বলেছেন, বিস্ফোরণে একজন এসআইসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। তিনি বলেছেন, পুলিশকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা হয়েছে। 

ডন জানিয়েছে, এই হামলার আগে গতকাল গোয়াদারে একটি মসজিদের কাছে হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করার পর গুলি বিনিময়ে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪