| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসি কোভিড হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

  • আপডেট টাইম: 11-05-2025 ইং
  • 369634 বার পঠিত
ডিএনসিসি কোভিড হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার
ছবির ক্যাপশন: ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল

স্টাফ রিপোর্টার: চলমান তাপপ্রবাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এ চিকিৎসা সেবা নিতে পারবে।

রোববার  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে।

ডিএনসিসির মুখপাত্র জানান, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।


 রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪