| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 374597 বার পঠিত
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
ছবির ক্যাপশন: বৈঠকে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। শনিবার (১০ মে) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন উপদেষ্টারা। 

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ভারত-পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪