| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন : শ্রীলেখা

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 374723 বার পঠিত
যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন : শ্রীলেখা
ছবির ক্যাপশন: যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন : শ্রীলেখা

রিপোর্টার্স এন্টারটেইনমেন্ট ডেস্ক:

গত বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখায় কখনো গোলাগুলি, আবার কখনো সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত-পাকিস্তান ড্রোন হামলা, সব মিলিয়ে জটিল হচ্ছিল পরিস্থিতি। 


সেসময় দুই দেশের গণমাধ্যমেই একাধিক সাধারণ নাগরিক, সেনা জওয়ানদের প্রাণনাশের খবরও মিলেছে। সেরকমই একটি খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যুদ্ধের ‘বিরোধিতা’য় আওয়াজ তুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।


ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি বাহিনীর গুলিতে শ্রী সত্য সাই জেলার মুরলী নায়েক (২৭) নামে এক ভারতীয় সেনা জওয়ান শহীদ হন।


সেনাবাহিনীর সেই সদস্যের মৃত্যুর খবর শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘আমরা নিজেদের ঘরে আরামে থেকে কথা বলি আর তাদের চূড়ান্ত মূল্য দিতে হয়। একটি তরুণ খুব তাড়াতাড়ি জীবনের মায়া ত্যাগ করে চলে গেল। এর জবাব কে দেবে? তাই আমি চিৎকার করে বলব, যুদ্ধ শেষ হোক! মানবতা জেগে উঠুক।’


শ্রীলেখা চাচ্ছেন, যুদ্ধ নিয়ে সকল ধরণের বাড়াবাড়ি, রোম্যান্টিসিজম বন্ধ হোক। তার কথায়, ‘সকলের উচিত প্রশ্ন তোলা। যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন। এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। এই নৃশংসতার শিকার সকল পক্ষের জন্য আমর প্রার্থনা। আপনারা ততক্ষণ না হয় আত্মসমালোচনা করুন।’


এদিকে, শনিবার ভারতের ‘অপারেশ সিঁদুর’-এর পাল্টা পাকিস্তান শুরু করল ‘অপারেশন বুনিয়ান উল মারসুস'! এদিন ভোররাতেই ভারতের বড় বড় শহরে ড্রোন হামলা চালানো হয়। এতে কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪