| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বিএনপির সমাবেশ তরুণে পরিপূর্ণ, উপস্থিত হয়েছেন তামিম ইকবাল

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 374842 বার পঠিত
চট্টগ্রামে বিএনপির সমাবেশ তরুণে পরিপূর্ণ, উপস্থিত হয়েছেন তামিম ইকবাল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক  : কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ। এতে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। যার আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

পলোগ্রাউন্ড মাঠে দেখা যায়, দুপুর ১২টার দিক থেকেই চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগের ১১ জেলার নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। হাতে ব্যানার, মাথায় ক্যাপ আর মুখে শ্লোগান। নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক।

নোয়াখালী জেলা যুবদলে কর্মী মুরাদ আহমেদ বলেন, আমাদের প্রত্যাশা আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য দলের প্রস্তুতি হিসেবে কোন ধরনের নির্দেশনা আসে তা শোনার জন্য এসেছি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম প্রমুখ।

এর আগে গতকাল (শুক্রবার) চট্টগ্রামের, চট্টেশ্বরী রোডে অবস্থিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪