| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 374891 বার পঠিত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনা

বগুড়া প্রতিনিধি :

বগুড়া-নওগাঁ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শামীম জিলাদার নামে এক হেলপার নিহত হয়েছেন। নিহত শামীম  বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদার এর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় আকন্দ নামের একটি বাস থামিয়ে রাস্তা পার হওয়ার সময় আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪