| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে IMF-এর ২.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 375000 বার পঠিত
ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে IMF-এর ২.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন
ছবির ক্যাপশন: ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে IMF-এর ২.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন

আশিস গুপ্ত, নতুন দিল্লি : 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত বোর্ড বৈঠকে পাকিস্তানের জন্য ৭ বিলিয়ন ডলারের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) ঋণ কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের একটি কিস্তি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে ১.৩ বিলিয়ন ডলারের আরেকটি কিস্তি অনুমোদন করেছে।


ভারত বৈঠকে ভোটদানে বিরত থাকে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের দুর্বল আর্থিক শৃঙ্খলা ও অতীত রেকর্ড বিবেচনায় আএমফে’র কর্মসূচিগুলোর কার্যকারিতা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে সীমান্ত পেরিয়ে রাষ্ট্র-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদে এই ঋণের অপব্যবহারের সম্ভাবনা নিয়েও ভারত আপত্তি তোলে।


পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১ বিলিয়ন ডলারের এই কিস্তি অনুমোদনের খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা উন্নতির পথে এবং দেশটি এখন অগ্রগতির দিকে এগোচ্ছে।


ভারত এর আগেও পাকিস্তানের ক্ষেত্রে আইএমএফ’র কর্মসূচির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, বিশেষ করে তাদের দুর্বল অতীত রেকর্ড ও ঋণ তহবিল সন্ত্রাসে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তুলে ধরেছিল। আইএমফ’র বোর্ড মিটিংয়ে ভারত আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায় এবং ভোট থেকে বিরত থাকে, কারণ আইএমএফ’র নিয়ম অনুযায়ী ‘না’ ভোট দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আইএমএফ ভারতের এই বক্তব্য ও ভোটদানে বিরত থাকার বিষয়টি নথিভুক্ত করেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪