| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাট খেতে গাঁজা চাষ

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 374083 বার পঠিত
পাট খেতে গাঁজা চাষ
ছবির ক্যাপশন: পাট খেতে গাঁজা চাষ

পটুয়াখালী প্রতিনিধি : 

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষ করছিল এক কৃষক। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ।

ওই গাঁজা চাষির নাম মো. আবুল হোসেন হাওলাদার (৪৭)। তিনি একই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আন্দুয়া গ্রামে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বসতঘরের পাশে পাট খেতের মধ্যে ২টি গাঁজার গাছ রোপণ করেছিল। গাছ দুটি কেটে বসতঘরের টিনের ওপর রোদে শুকিয়ে গাঁজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল।

ওসি আরও জানান, মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪