| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের আইএমএফ ঋণ প্রস্তাবে ভারত ভোটদানে বিরত

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 361311 বার পঠিত
পাকিস্তানের আইএমএফ ঋণ প্রস্তাবে ভারত ভোটদানে বিরত
ছবির ক্যাপশন: পাকিস্তানের আইএমএফ ঋণ প্রস্তাবে ভারত ভোটদানে বিরত

আশিস গুপ্ত, নতুন দিল্লি:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাবিত ১.৩ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজে ভোটদান থেকে বিরত থাকেছে ভারত। পাকিস্তানের অতীত আর্থিক সহায়তা যথাযথভাবে ব্যবহার না করার ‘খারাপ রেকর্ড’ এর কথা উল্লেখ করেই এই অবস্থান নিয়েছে নতুন দিল্লি। 

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সংঘটিত জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর প্রতিশোধমূলক সামরিক অভিযানের মাধ্যমে ভারত ‘অপারেশন সিন্ধুর’ পরিচালনা করেছে, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী অবকাঠামো।

৯ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ বোর্ড সভায় ভারত স্পষ্টভাবে জানায় যে, পাকিস্তান অতীতে বারবার আইএমএফ ঋণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। 

ভারত আইএমএফ-এর “Prolonged Use of IMF Resources” রিপোর্টের পাকিস্তান অংশ তুলে ধরে জানায়, আইএমএফ ঋণের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা পাকিস্তানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে—এমন একটি ব্যাপক ধারণা আন্তর্জাতিক মহলে বিরাজমান। 

এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, "পুনঃপুন বেল আউটের ফলে পাকিস্তানের ঋণভার অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা আইএমএফ-এর কাছে তাকে একটি 'too-big-to-fail' ঋণগ্রহীতায় পরিণত করেছে।" ভারতের অবস্থান থেকে স্পষ্ট যে, শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তাগত ও কূটনৈতিক দিক থেকেও পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। 

নয়াদিল্লির মতে, পাকিস্তানকে অর্থ সহায়তা দেওয়া মানেই পরোক্ষভাবে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা এবং লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের কার্যকলাপকে মদত দেওয়া, যারা বারবার ভারতের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। 

আইএমএফের ঋণ পর্যালোচনার এই সময়কাল আবার ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্ধুর’-এর সঙ্গে মিলে গেছে, যেখানে ভারত দাবি করেছে তার হামলাগুলি ছিল অত্যন্ত নিখুঁত এবং শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। এর পাল্টা হিসেবে পাকিস্তানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। ভারতের এই বিরত ভোট কেবলমাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত নয়; এটি একটি কৌশলগত বার্তাও। 

আইএমএফ এবং অন্যান্য বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাগুলিকে পাকিস্তানে অর্থসাহায্য দেওয়ার আগে সীমান্ত পারাপারের সন্ত্রাস বন্ধে দৃঢ় ও বাস্তবসম্মত পদক্ষেপ নিশ্চিত করার আহ্বানও এটি।বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে আইএমএফ-এর উপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যেই অস্থির নিরাপত্তা পরিস্থিতির মধ্যে কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে।

রিপোর্টার্স২৪/এসবি২

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪