| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

  • আপডেট টাইম: 10-05-2025 ইং
  • 373735 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

রিপোর্টার্স ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পৈরতলায় আট ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের আধাঘণ্টা পর একইস্থানে আবারও লাইনচ্যুত হয়েছে কক্সবাজারগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের কোচ।

শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের কোচ উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল।

পরে সকালে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত কোচ উদ্ধার করে। কিন্তু কিছুক্ষণ পর একইস্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের একটি কোচ। এতে আবারও বন্ধ হয়ে যায় ডাউন লাইনে রেল চলাচল।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪