| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • আপডেট টাইম: 09-05-2025 ইং
  • 376466 বার পঠিত
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবির ক্যাপশন: সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

সাভার প্রতিনিধি :

সাভারে ঠিকানা পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছন থেকে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকার আরিচামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সায়াত শেখ (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়াত শেখ ও হোসেন নামের দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, “এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪