| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 09-05-2025 ইং
  • 375428 বার পঠিত
বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যু
ছবির ক্যাপশন: বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎ স্পর্শে মিতা খাতুন (১১) নামের তৃতীয় শ্রেনী পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিথা খাতুন একই গ্রামের মোঃ মধু শেখ এর মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিথা খাতুন বাথরুমের দরজা খোলার সময় অসাবধানতার বশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদুৎ যায়। এতে বিদ্যুৎ স্পর্শে গুরুতর ভাবে আহত হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় ও আবেদনের প্রক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪