| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেল পিছলে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

  • আপডেট টাইম: 09-05-2025 ইং
  • 376161 বার পঠিত
মোটরসাইকেল পিছলে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার
ছবির ক্যাপশন: আব্বাস পাটোয়ারী বাবর (২৯)

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রামগতিতে সড়কে শুকাতে দেওয়া সয়াবিনের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে গিয়ে আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস পাটোয়ারী নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভিরটেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্বাস। পথে রামগতি উপজেলার হাজিগঞ্জ এলাকা অতিক্রম করলে সড়কের ওপর শুকাতে দেওয়া সয়াবিনের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে তিনি পড়ে যান।

২০২৩ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন আব্বাস পাটোয়ারী। তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪