| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা

  • আপডেট টাইম: 08-05-2025 ইং
  • 364383 বার পঠিত
টেকনাফে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা
ছবির ক্যাপশন: ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফের হাবিরছড়াস্থ মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার মূল্য আনুমানিক ১৬ কোটি টাকা। 

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থানাধীন হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেঁটে যেতে দেখা যায়।

কোস্ট গার্ড আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তিরা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি তল্লাশি করে ১৬ কোটি টাকা মূল্যের ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪