| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮

  • আপডেট টাইম: 08-05-2025 ইং
  • 379297 বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮
ছবির ক্যাপশন: সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৪৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯০ জন।


বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫৩৮ জনকে।


অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, বিদেশি পিস্তল একটি, রিভলভার একটি, ওয়ান শুটারগান একটি, ম্যাগজিন একটি, গুলি ছয় রাউন্ড, কার্তুজ তিন রাউন্ড, স্টিলের চাপাতি একটি, হোল্ডিং টিপ চাকু একটি, চাইনিজ কুড়াল একটি।


বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪