| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

  • আপডেট টাইম: 08-05-2025 ইং
  • 379647 বার পঠিত
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬
ছবির ক্যাপশন: ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে বৃহস্পতিবার (৮ মে) সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলটসহ ৭ আরোহীর মধ্যে ছয়জন নিহত হয়েছেন। 


পাইলট ছাড়া নিহতদের সবাই পর্যটক। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর কাছে এই ঘটনা ঘটে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।


মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। 


তিনি বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন।


এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪